হাদিসের কিসসা: ব্যক্তিস্বাধীনতা ও বাক স্বাধীনতা
ব্যক্তিস্বাধীনতা ও বাক স্বাধীনতা
হযরত ওমর(রা) তখন মুসলিম জাহানের খলিফা। একবার রাতের বেলা একটা সুরেলা আওয়াজ শুনতে পেলেন। একটি লোক গান গাইছিলো। তাঁর সন্দেহ হলো। তিনি প্রাচীরে উঠে দেখলেন, পাশের ঘরে এক পুরুষ বসে আছে। তার পাশে মদ ভর্তি একটি পাত্র ও গ্লাস। অদূরে এক মহিলাও রয়েছে। খলিফা চিৎকার করে বললেন, ওরে আল্লাহর দুশমন! তুই কি মনে করেছিস যে, তুই আল্লাহর নাফরমানী করবি, আর তিনি তোর গোপন অভিসারের কথা ফাঁস করবেন না? জবাবে সে বললোঃ “আমিরুল মোমেনীন, তাড়াহুড়ো করবেন না। আমি যদি একটি গুনাহও করে থাকি, তবে আপনি করেছেন তিনটি গুনাহ। আল্লাহ তায়ালা মানুষের দোষত্রুটি খুঁজে বেড়াতে নিষেধ করেছেন কিন্তু আপনি দোষ ত্রুটি খুঁজছেন। আল্লাহ আদেশ দিয়েছেন কারো বাড়িতে ঢুকলে দরজা দিয়ে ঢুকতে, কিন্তু আপনি প্রাচীর ডিঙ্গিয়ে ঘরে প্রবেশ করেছেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে, অন্যের বাড়ীতে অনুমতি নিয়ে ঢুকতে। কিন্তু আপনি আমার অনুমতি ছাড়াই আমার বাড়িতে প্রবেশ করেছেন।”
এ জবাব শুনে হযরত ওমর(রা) নিজের ভুল স্বীকার করলেন এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না। তবে তার কাছ হতে অংগীকার আদায় করলেন যে, সে পাপের পথ ত্যাগ করে সৎ পথে ফিরে আসবে।
শিক্ষাঃ অন্যায়ের প্রতিরোধে সক্রিয় থাকা প্রত্যেক মুসলিমের সার্বক্ষণিক দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব পালনেও অনেক সতর্কতা ও বিচক্ষণতার পরিচয় দিতে হয়। নচেৎ প্রতিরোধের চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে। হযরত ওমরের(রা) ঘটনা থেকে সেই শিক্ষাই পাওয়া যায়।
বই: হাদীসের কিসসা
লেখক: আকরাম ফারুক
এই বইটির PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই