আল-কোরআনের রঙে মোরা
আল কোরানের রঙে মোরা
জীবন করব রঙিন
এসো হে বন্ধু
এসো হে নবীন।।
★ভোরের পাখির মত মোরা
উঠব প্রভাতে
সূর্য মামার জাগার আগে
উঠব মোরা জেগে।।
মোরা হবো আলোর পাখি
এই ধরনী করতে রঙিন ।।
★নেই ভেদা ভেদ মোদের মাঝে
আমরা মুসলমান
সবাই মিলে গাইব শুধু
আল্লাহ নামের গান।।
মোদের সুরের মুর্ছনাতে
জাগবে আবার এ ভুবন।।
কথা: মোঃ তরুন হোসেন
14/12/2017

কোন মন্তব্য নেই