ইমাম বান্নার পাঠশালা pdf
ইমাম বান্নার পাঠশালা
লেখক : ড. ইউসুফ আল কারযাভী
বিষয় : ইসলামি আদর্শ ও মতবাদ
ইখওয়ানুল মুসলিমিন বিশ ও একুশ শতকের ইসলামের পুনর্জাগরণের কিংবদন্তিতুল্য আন্দোলন। বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে এখনও মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবক আন্দোলন হিসেবে ইখওয়ান দৃশ্যপটে হাজির। প্রায় শত বছরের এই দীর্ঘ অভিযাত্রায় ইখওয়ানের অবদানকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা যেতে পারে। কিন্তু ইখওয়ানের সবচেয়ে বড়ো অবদান কী?
ইখওয়ানের আদর্শ ও আন্দোলনের শীর্ষ ভাষ্যকার উসতায ইউসুফ আল কারযাভীর দৃষ্টিতে ইখওয়ানের সবচেয়ে বড়ো অবদান হলো— এমন এক নবপ্রজন্ম গড়ে তোলা, যারা ইসলামকে যথার্থরূপে অনুধাবন করে, ইসলামের প্রতি গভীর বিশ্বাস পোষণ করে, যারা ইসলামের কালিমাকে সমুন্নত করতে প্রাণপাত প্রচেষ্টা চালায়, যারা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করতে কাজ করে। এই নবপ্রজন্মই সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে এবং সাথে ছড়িয়ে দিয়েছে ইসলামের পুনর্জাগরণের সবুজ স্বপ্ন। উসতায কারযাভী মনে করেন, এই নবপ্রজন্ম গড়ার সফলতার মূল উপাদান হচ্ছে ব্যাপকতর, ভারসাম্যপূর্ণ, বাস্তবানুগ অনিন্দ্য সুন্দর তারবিয়াত পদ্ধতি।
বইটি পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই